ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে
একটি নির্বাচনী প্রচারের সমাবেশে রাআম দলের প্রধান মনসুর আব্বাসছবি: এএফপি
বুথফেরত জরিপের তথ্য বলছে, আরবদের নেতৃত্বাধীন প্রধান দল ‘জয়েন্ট লিস্ট’ এবং ‘রাআম’ বা ইউনাইটেড আরব লিস্ট এসব আসন জিততে পারে।
ইসরায়েলে গতকাল মঙ্গলবার ভোটের পর বুথফেরত জরিপে দেশটির আরব দলগুলোর ১৯টি আসনে জয়ী হতে পারে বলে আভাস পাওয়া গেছে। এবার ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলিদের ভোট দেওয়ার হার কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ ছিল।
বুথফেরত জরিপের তথ্য বলছে, আরবদের নেতৃত্বাধীন প্রধান দল ‘জয়েন্ট লিস্ট’ এবং ‘রাআম’ বা ইউনাইটেড আরব লিস্ট এসব আসন জিততে পারে।
ইসরায়েলের চ্যানেল ১২ গতকাল জানিয়েছে, বুথফেরত জরিপ অনুযায়ী, ফিলিস্তিনি ইসরায়েলি নাগরিকদের মধ্যে এবার ভোট দেওয়ার হার প্রায় ৮০ শতাংশ—যা ১৯৯৯ সালের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।